আশুলিয়া প্রতিনিধি: সাভারে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার জামগড়া চৌরাস্তার জালাল প্লাজার (২য় তলায়) ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আশুলিয়া থানা কমিটির ১নং সহ-সভাপতি বকুল ভুঁইয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান (লিটন)।
আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মো.সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি এম এ হান্নান চৌধুরী,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লা,আশুলিয়া থানা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক খন্দকার মো.তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথি বকুল ভুঁইয়া বলেন,সবার কাছে অনুরোধ কেউই এমন কোনো কাজ করবেন না যে বিএনপির বদনাম হয়,যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের নামে অপপ্রচার চালাচ্ছে ‘সৈরাচারমুক্ত সুবিধাবাদ বিরোধী এক্সপ্রেস’ নামে ভুয়া একটি ফেসবুক পেজ আপনারা ভালো হয়ে যান,এই অপপ্রচার বন্ধ করুন,সাংবাদিকরা যেকোন ব্যক্তির সাথে ছবি তুলতে পারেন,সবখানেই তারা প্রবেশ করতে পারেন।মেম্বার চেয়ারম্যান ও এমপি মন্ত্রীর সাথে সাংবাদিকদের ছবি থাকা দোষের নয়,সবশেষে এলাকার উন্নয়নমূলক কাজগুলো করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন বকুল ভুঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন,আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য দাউদুল ইসলাম (নয়ন),মোকাম্মেল মোল্লা সাগরসহ অন্যান্য সদস্যরা।আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মো.সাদেক হোসাইন। নিহত সাংবাদিক ও জুলাই আগষ্টে নিহতদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা শেষে আমন্ত্রিত অতিথিদেরকে রাতের খাবারের আয়োজন করা হয়।

