ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত


সেপ্টেম্বর ৬, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া প্রতিনিধি:    আশুলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে আশুলিয়া জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আশুলিয়া থানা তাঁতীদলের সহ-সভাপতি বকুল ভূইয়ার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন ও প্রধান বক্তা ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু’র উপস্থিতিতে সভার সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবদুল গফুর মিয়া।

বিশেষ অতিথি ছিলেন,সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।এছাড়াও প্রচারণায় ছিলেন ইয়াপুর ইউনিয়ন তাতীদল নেতা খোকন মিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।