ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া প্রতিনিধি:    সাভারের আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তার ক্ষতবিক্ষত গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়,ভোর পাঁচটা ৩০ মিনিটে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত এক যুবকলের গুলিবিদ্ধ লাশ দেখতে পায় স্থানীয়রা।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, ওই যুবকের গলায় গুলির চিহৃ রয়েছে। দূর্বৃত্তরা কোন এলাকায় তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো যানা যায়নি।এবিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে তবে তার পরিচয় এবং কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা বিস্তারিত জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।