

আশুলিয়া প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র যুবশক্তির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী জাতীয় যুবশক্তির উদ্যোগে আশুলিয়ায় সদস্য সংগ্রহ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ৬ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ঢাকা জেলা উত্তর এনসিপি ও যুব শক্তির অস্থায়ী কার্যালয়ে এই সদস্য সংগ্রহ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদস্য সংগ্রহ কর্মশালায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক তৌহিদুল ইসলাম তুহিন বলেন,যুবকদের কাজে লাগাতে পারলে দেশের অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না। তাছাড়া সাড়াদেশে বিভিন্ন সভা সেমিনার ও অনলাইনের মাধ্যমে এই সদস্য সংগ্রহ চলবে।এসময় সদস্য সংগ্রহ কর্মশালায় উপস্থিত ছিলেন,জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন,এনসিপি ঢাকা জেলা উত্তরের প্রধান সমন্বয়কারী জুলকার নাইনসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের যুব শক্তির নেতাকর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭