নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহানগর এলাকায় একদিনের জন্য যেকোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তবে গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা হতে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো। নগরবাসীকে এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।সাধারণত বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট নির্বিঘ্নে উদযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে ফানুস, পটকা কিংবা আতশবাজি ব্যবহার না করার নির্দেশনা থাকে। তবে ওই নির্দেশনা মানার ক্ষেত্রে বরাবর অনীহাই দেখা গেছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪