ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল


আগস্ট ২০, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে থেকে বাসায় ফেরেন তিনি। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় গত মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব।

পরে রাত ১১টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল। তখন অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে হাসপাতালে নিয়ে যান। আজ সকালে চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিব শারীরিকভাবে সুস্থ আছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।