ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

সিরাজগঞ্জের কাজীপুরে মৃত ব্যক্তিকে ঘিরে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ


আগস্ট ২১, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার তেকানী ইউনিয়নের কিনারবেড় গ্রামে “লাশকে কেন্দ্র করে চাঁদাবাজি” সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম সুরুজ ও তায়েজ উদ্দিন তাজ।
প্রতিবাদ জানিয়ে তারা দৃঢ় কণ্ঠে বলেন—
“আমরা কোনো চাঁদাবাজি করিনি, কোনো টাকা নেইনি, কাউকে ভয়ভীতি প্রদর্শনও করিনি। আমাদের নাম জড়িয়ে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে তা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।”

তাদের অভিযোগ— একটি স্বার্থান্বেষী মহল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় মৃত মনজু মিয়ার আত্মহত্যার ঘটনাকে পুঁজি করে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ ছড়ানো হয়েছে।

এ বিষয়ে মৃতের শ্যালক মো. বাবুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাবে জানান—
“আমার সঙ্গে তাজ ও সুরুজের কোনো প্রকার টাকা লেনদেন হয়নি।”

মৃত মনজুরুল ইসলাম (পাগলা) এর মা-বাবাও জানান—
“আমাদের কাছ থেকে কোনো প্রকার টাকা-পয়সা নেয়নি।”

সুরুজ ও তাজ আরও বলেন—
“এই ঘটনায় পুলিশ প্রশাসনের কেউ কোনো টাকা নেননি। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ প্রশাসন ও আমাদের নাম ঘুরিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যা নিন্দনীয়।”

তারা স্পষ্ট জানিয়ে দেন—
“আমরা বিএনপির ত্যাগী কর্মী। চাঁদাবাজির সঙ্গে আমাদের দূর-দূরান্তের কোনো সম্পর্ক নেই। যারা দলের নাম ভাঙিয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তারাই প্রকৃত অপরাধী।”প্রতিবাদ বার্তায় তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, ঘটনার প্রকৃত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার জন্য।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।