উপজেলা প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তণখোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রমজান আলী দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভোগার পর ১৫ আগষ্ট ভোর ৪ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।মরহুম বীর মুক্তিযোদ্ধা কীর্তনখোলা গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র।আজ ১৫ ই আগষ্ট বাদ জুম্মা কালিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়।
এ-সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) জনাব আব্দুল্লাহ আল রনী এবং সখীপুর থানা পুলিশের পক্ষে এসআই মোশারফ খান রাষ্ট্রের পক্ষে মরহুমের লাশের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।সেই সাথে গার্ড অফ অনার দিয়ে রাষ্ট্রীয় ভাবে মরহুমের লাশের প্রতি শেষ সম্মান প্রদর্শন করা হয়।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪