ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

রাষ্ট্রসংস্কার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের সমাবেশ


আগস্ট ১১, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী ১২ আগস্ট কিশোরগঞ্জে বিশাল গণসমাবেশ আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশকে সফল করতে শহরে শোভাযাত্রা, সভা ও নানা প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে জোরেশোরে।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শোলাকিয়ায় দলটির জেলা কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

গণসমাবেশের প্রচারে আজ (১০ আগস্ট) বিকেলে শহরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি সমর্থকদের নিয়ে এ শোডাউন করেন। শোভাযাত্রাটি ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোলাকিয়ায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভায় নেতাকর্মীরা মিলিত হয়ে সমাবেশ ঘিরে নানামুখী প্রস্তুতির বিষয় তুলে ধরেন। এ সময় নেতৃবৃন্দ গণসমাবেশ শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।