মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাক্ষ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব:) মো: আবু বকর সিদ্দিক মোল্লা কে বিদ্যালয়ের পক্ষ থেকে গনসংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২আগস্ট) সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরোমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ সুমনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক লোকমান হোসেন এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রব মাল, আতিকুর রহমান, মিজান মোল্লা,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন সবুজ, রুহুল আমিন শেখ,মো: সেলিম ছৈয়াল সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদবৃন্দ। সংবর্ধনা গ্রহণ করে আবু বকর সিদ্দিক মোল্লা বলেন,বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবো। আপনাদের সকলের সহযোগিতায় একটি সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করবো। এসময় তিনি শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,আজকে থেকেই আমি ঘোষণা করছি এই বিদ্যালয়ে নেশাতো দূরের কথা সিগারেটও কেউ খেতে পারবেনা।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪