

বেড়া প্রতিনিধি: পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের ও জুলাই গণঅভ্যত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বেড়া পৌর বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১০ ঘটিকার সময় বেড়া পৌর বিএনপির কার্যালয় থেকে বিজয় মিছিলটি শুরু করে সিএনবি বাস স্ট্যান্ড, বেড়া বাজার প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে সামনে পথসভায় মধ্যে দিয়ে শেষ হয়।
এতে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।বেড়া পৌর বিএনপির সভাপতি, আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন, বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ সালাউদ্দিন ইকবাল, বেড়া পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সাজেদুল ইসলাম দিপু, বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ময়নুল হক, বেড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, আকসেদ আলী, বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, ময়েন উদ্দিন খাজা, এছাড়া উপস্থিত ছিলেন, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, জাসাস, তাতীদলের নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭