

টঙ্গীবাড়ী প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা তাতী দলের আয়োজনে শুক্রবার (পহেলা আগস্ট) কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের আলদি বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবর রহমান। মুন্সীগঞ্জ জেলা তাতী দলের সভাপতি মো: আশরাফল ইসলাম বাবু (বিএ) এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলি আজগর রিপন মল্লিক, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহবুব উল আলম স্বপন, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি রফিক বেপারী, সাধারণ সম্পাদক মো: মহসিন বেপারী সহ জেলা,উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭