কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌর সদরে জোরপুর্বক দোকান ঘর ভাংচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে হারিছ উদ্দিন গং লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (২২আগষ্ট) বিকেলে উপজেলার পাকুন্দিয়া মৌজার পাকুন্দিয়া-হোসেনপুর পাকা সড়কের ডান পাশে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আজ শনিবার (২৩আগষ্ট) দুপুরে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী উপজেলার বীর পাকুন্দিয়া গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে মোঃ শামীম আহম্মেদ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী শামীম পৌর সদরে পাকুন্দিয়া মৌজায় ২৪০ খতিয়ানের ৩৬৯ নম্বর দাগে পৈত্রিক সূত্রের পাপ্ত হয়ে ২.৫০ শতাংশ জমি পান। দীর্ঘদিন ধরে ওই জমিতে দোকান নির্মাণ করে সুপারীর ব্যাবসা করে আসছেন। কিন্তু হঠাৎ করে শুক্রবার বিকেলে প্রতিপক্ষ হারিছ উদ্দিন গংএর লোকজন শামিমের দোকানটি ভাংচুর করে। এসময় দোকানে থাকা আড়াইলাখ টাকা মূল্যের চার বস্তা সুপারী, এক লাখ টাকা মূল্যের টিনের চাল, বেড়া ও একটি টিউবয়েল নিয়ে যায় তাঁরা। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে অভিযুক্ত হারিছ মিয়া বলেন, শামীম আহম্মেদের পিতা আলীম উদ্দিনের কাছ থেকে ৩০ বছর আগে সাফকাওলা দলিল মূলে ২৫.৫০ শতাংশ জমি কিনে নেই। ওই জমিতে আমি মাটি ভরাট করে ভোগ দখল করে আসছি। কিন্তু শামীম আহম্মেদ হঠাৎ করে গত কিছুদিন আগে আমার ওই জমিতে রাতের আধাঁরে অবৈধভাবে একটি টিনের ঘর নির্মাণ করে। তাই আমি ওই ঘরটি ভেংগে ফেলেছি।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

