পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্তে দুই মানবপাচার কারীকে আটক করেছে বিজিবি। গত শনিবার (১৬ই আগস্ট) ভোরে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর অধীনস্থ শারিয়াল জোত বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া উপজেলার শারিয়ালজোত বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার ৪৩৯ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শারিয়ালজোত নামক স্হান হতে বাংলাদেশী ০২ জন মানব পাচারকারী কে বিজিবি টহলদল আটক করে। উল্লেখ্য, জিজ্ঞাসাবাদে, তারা মানব পাচার কাজে জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃরা হলেন, মোঃ দেলোয়ার হোসেন (৩৫), পিতাঃ মোঃ আতিয়ার রহমান, গ্রামঃ পরমানিকপাড়া, পোঃ শালবাহান, থানাঃ তেঁতুলিয়া, জেলাঃ পঞ্চগড় ও মোঃ ইয়াসিন(২০), পিতাঃ মোঃ আবুল হোসেন,গ্রামঃ শারিয়ালজোত, পোঃ তেঁতুলিয়া, থানাঃ তেঁতুলিয়া, জেলাঃ পঞ্চগড় । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আটককৃত দুই মানবপাচার কারীকে শারিয়ালজোত বিওপিতে আটক রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

