উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশিক মাহমুদ। সভাপতিত্ব করেন নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাজু মল্লিক ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রোমান।
এতে ছাত্রদল নেতাকর্মীরা খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন।বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের সাহসী নেত্রী। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান অনস্বীকার্য। তারা আরও বলেন, আজকের এই দিনে আমরা দেশনেত্রীর দীর্ঘায়ু কামনা করি এবং তার সুস্থতার জন্য দোয়া করি।আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

