ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের অভিযানে বাল্কহেড জব্দ ও ড্রেজার পাইপ অপসারণ


আগস্ট ২২, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও সীমানাধীন তালতলা-গৌরগঞ্জ খালে নিষেধাজ্ঞা অমান্য করে বাল্কহেড চলাচলের দায়ে টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের অভিযানে ২ টি বাল্কহেড জব্দ করা হয় এবং একই দিনে তস্থিপুর শিলিমপুর কোল্ড স্টোরেজ সংলগ্ন নদীর তীরে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ও পাইপ লাইন অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১১:৩০ মিনিট থেকে ১:৩০ মিনিট পর্যন্ত চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান।পরে জব্দকৃত বাল্কহেড ২ টি বিআইডব্লিউটি এর জিম্মায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।