টঙ্গীবাড়ী প্রতিনিধি: “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন,টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ ইং উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বাস্তবায়নে সোমবার বেলা ১১ টায় টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান। টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেক এর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুর আলম সিদ্দিক এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, শিশু বিশেষজ্ঞস ডা.সাখাওত, গাইনি কনসালটেন্ট ডা. জেসমিন জাহান, টঙ্গীবাড়ী গার্লস স্কুলের শিক্ষিকা সাজিদা বানু, টঙ্গীবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপন সরদার সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, ইউনিয়নের স্বাস্থ্যকর্মী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, শিশুর জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। একজন মায়ের বুকের দুধ খাওয়া শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে ওঠে। পাশাপাশি এসব শিশুদের রোগ প্রতিরোধক্ষমতাও অনেক বেশি থাকে। শিশুর মানসিক বিকাশেও মায়ের দুধের ভূমিকা অনবদ্য।আলোচনা সভা শেষে একটি র্যালী বের হয়। র্যালীটি হাসপাতালের প্রধান ফটক থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

