ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


আগস্ট ২৩, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি:    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার এর আয়োজনে আল-খিদমাহ ফাউন্ডেশন এর অর্থায়নে ও টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর সহযোগিতায় শনিবার (২৩ আগস্ট) কামারখাড়া ইউনিয়ন পরিষদের মাঠে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এই ক্যাম্প। কামারখাড়া ইউনিয়নের প্রায় ২০০ মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরিক্ষা,ব্লাড প্রেসার পরিক্ষা ও ওজন পরিমাপের সেবা প্রদান করা হয়।

জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসাইন বলেন,
২০১৫ সাল থেকে জ্ঞানের আলো পাঠাগার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে কাজ করছে। আজকের এই কর্মসূচি তারই ধারাবাহিক অংশ। আমরা চাই মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাক।কামারখাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান মন্টু বলেন আজকের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি খুবই সময়োপযোগী। এ ধরনের উদ্যোগ মানুষকে স্বাস্থ্য সচেতন করে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।এসময় সংগঠনের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।