টঙ্গীবাড়ী প্রতিনিধি: অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ ইং উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পোনা মাছ অবমুক্ত, র্যালী,আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৮আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় পরে উপজেলা পরিষদের মাঠ থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মাঠে এসে শেষ হয়। উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা মৎস কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো.মহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চঁন্দ্র পাল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো.শাহজান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো: মোর্তজা এহসান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হুমায়ুন আহাম্মেদ,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, আনসার বিটিভি কর্মকর্তা কারিনা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ আড়তদার, ব্যবসায়ী ও মৎস্য চাষীবৃন্দ।

