

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কৃষি জমি কেটে অন্যত্র জমি ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ।
রবিবার (১০ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার আড়িয়ল ইউনিয়নের সিংহের নন্দন চকে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রেজার মেশিন ও পাইপ লাইন অপসারণ করা হয় এবং ড্রেজারে ব্যবহৃত মালামাল জব্দ করে স্থানীয় হানিফ মাদবরের জিম্মায় রাখা হয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ বলেন, ফসলি জমি রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭