টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ লাইন অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে উপজেলার আড়িয়ল ইউনিয়নের সিংহের নন্দন ও ধীপুর ইউনিয়নের মটুকপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়াজেদ ওয়াসীফ। তিনি জানান, উপর্যুক্ত স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাট চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ড্রেজার পাইপ ও সরঞ্জাম দেখতে পাই। পরে ড্রেজার মেশিন ও পাইপ লাইন অপসারণ করা হয়। তিনি আরো জানান, অবৈধ ড্রেজার দিয়ে মাটি ভরাটের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪