

ঝিনাইদহ প্রতিনিধি: ফারাক্কা-তিস্তা সহ সমস্ত নদীর পানি ন্যায্য হিস্যা ও গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প পুনরায় চালুর দাবিতে রোজ রবিবার ৩রা আগস্ট বেলা ১১ টায় ঝিনাইদহ প্রেস ইউনিটি মিলনায়তনে জাতীয় কৃষক খেতমজুর সমিতি (আর সি এল বি) ও জাতীয় কৃষক খেতমজুর সমিতি ( জাতীয় গণফ্রন্ট) এর যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয় কৃষক খেতমজুর সমিতি ( আর সি এল বি ) সভাপতি কমরেড আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক কমরেড রজত হুদা, জাতীয় কৃষক খেতমজুর সমিতি ( আর সি এল বি) সাংগঠনিক সম্পাদক কমরেড তসলীম রহমান, জাতীয় কৃষক খেতমজুর সমিতি ( জাতীয় গণফ্রন্ট) কেন্দ্রীয় নেতা কমরেড সত্য বিশ্বাস, কমরেড উদয় শংকর মল্লিক, কমরেড শওকত আলী,
জাতীয় কৃষক খেতমজুর সমিতি (আর সি এল বি) ঝিনাইদহ জেলার যুগ্ন আহবায়ক কমরেড মিজানুর রহমান। সভাটি পরিচালনা করেন জাতীয় কৃষক সমিতির (জাতীয় গণফ্রন্ট) সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম।যৌথ আলোচনা সভা শেষে জাতীয় কৃষক সমিতির (জাতীয় গনফ্রন্ট ) সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম কে আহবায়ক করে দুই সংগঠনের কৃষক নেতৃবৃন্দদেরকে নিয়ে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭