কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার উদ্যোগে ইসলামী অর্থনীতির গুরুত্ব শীর্ষক আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১০ আগস্ট) সকাল ১২ টায় শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের ৩য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে আল জামিয়াতুল ইমদাদিয়ার মহা পরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন।জামিয়া ইসলামিয়ার অধক্ষ মাওলানা হিফজুর রহমান, জামিয়া ইমদাদিয়ার সিনিয়র শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হকসহ আরও অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয়না। তাই রাষ্ট্রপরিচালনায় আলেমদের এগিয়ে আসতে হবে। এর আগে ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শনে গিয়ে উপদেষ্টা বলেন, পাগলা মসজিদের আয়তন অনুযায়ী ওয়াকফ প্রশাসনের আওতায় ও জেলা প্রশাসনে নেতৃত্বে এখানে ১০ তলা বিশিষ্ট একটি মাল্টিপারপাস কমপ্লেক্স তৈরি করা হবে। যাতে বহুমুখী কাজ সম্পন্ন করা হবে। যেমন অনাথ-এতিমদের জন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থা। অর্থাৎ বর্তমান আধুনিক তুরস্কে বসফরাস প্রনালী পাশে যে দৃষ্টিনন্দন মসজিদগুলোর আদলে পাগলা মসজিদ কমপ্লেক্স করা হবে। আলোচনা শেষে দুয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

