ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫

চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪


আগস্ট ২২, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   কুমিল্লার পদুয়ার বাজারে কাভার্ডভ্যানের ধাাক্কায় প্রাইভেটকার আরোহী একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ সময় কাভার্ডভ্যানচাপায় সিএনজি চালিত অটোরিকশার অন্তত আরও ৪ যাত্রী আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এ ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার এস আই সাইফুল ইসলাম প্রাইভেটকারে থাকা একই পরিবারের এক নারীসহ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের বাড়ি কুমিল্লার লাকসাম থানার মুদাফফরগঞ্জ এলাকায় বলে জানিয়েছে পুলিশ।  তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় দুপুর ২টায় চারজনের লাশ উদ্ধার করে পুলিশ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।