

ঝিনাইদহ প্রতিনিধি: দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় চব্বিশের গণঅভ্যর্থান। সেই আন্দোলনে অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছেন, অনেকে হয়েছেন আহত। শহীদদের স্মরণে এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির আয়োজন করেছে আশার আলো সমাজকল্যাণ ফাউন্ডেশন, ফুলহরি, শৈলকুপা, ঝিনাইদহ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ৩৬শে জুলাই দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল—
শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল
বৃক্ষরোপণ অভিযান
কুইজ প্রতিযোগিতা
প্রীতি ফুটবল ম্যাচ
অনুষ্ঠানের উদ্বোধন করেন আশার আলো সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান। তিনি আল্লাহর কাছে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য দোয়া প্রার্থনা করেন।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোছাঃ আফিয়া আফরিন আয়েশা, নতুন কুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী। গীতা পাঠ করেন দর্শন চক্রবর্তী, একই প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
এরপর বক্তব্য দেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোঃ আলিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাপস কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়। প্রধান অতিথি ছিলেন বাবু লক্ষণ প্রসাদ সাহা, প্রধান শিক্ষক ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়। প্রধান মেহমান ছিলেন মোহাম্মদ আশরাফ আলী, প্রধান শিক্ষক একই বিদ্যালয়ের।সভাপতির বক্তব্যে মোঃ মেহেদী হাসান ফাউন্ডেশনের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরে দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা ইসলামি সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে। কুইজ প্রতিযোগিতায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে ২১ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা।পরে বৃক্ষরোপণ কার্যক্রম ও শহীদ ও আহতদের জন্য দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেন মোহাম্মদ মেহেদী হাসান, চেয়ারম্যান আশার আলো সমাজকল্যাণ ফাউন্ডেশন। প্রধান মেহমানকে ক্রেস্ট প্রদান করেন ফাউন্ডেশনের অফিস সম্পাদক সৈয়দ ফাহাদ হোসেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭