

আপন সরদার: রোববার সন্ধ্যা সাড়ে সাতটার সময় ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে হত্যা মামলার আসামি লালু ও তার স্বজনদের আগুনের ঘটনা ঘটে বলে জানাযায় ।
আগুনের ঘটনার বিষয়ে স্হানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, গত ২৮ জুলাই সকালে কালীপুরা নদী এলাকায় প্রতিপক্ষ লালু-পিয়াস গ্রুপের গুলিতে স্যুটার মান্নান নিহত হয়েছে এবং গুলিবিদ্ব হৃদয় বাঘ ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল চারটার সময় সে মারা যায় । রোববার বিকালে বাদ আছর তাকে দাফন করা হয়। হত্যা মামলার অন্যতম আসামি ও লালুসহ তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আগুনে ৬/৭ টি ঘড় পুড়ে যায় । খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ।
এবিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ আলী বলেন অগ্নিসংযোগ করা হয়েছে এমন ৮টি ঘড় তার মধ্যে ৫টি একেবারে পুড়ে গেছে বাকি ৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য ও নিহত হৃদয় বাঘের আত্নীয় আমিরুল ইসলাম মেম্বার বলেন, ‘লালু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। মামলা থেকে বাচতে এধরণের ঘটনা ঘটাইতে পারে ।লালুর মা সানোয়ারা বেগম বলেন, মেম্বরের লোকজন মোট আটটি ঘড় পুইড়া লাইছে । ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই মালামালসহ সবগুলো ঘড় শেষ ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭