ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

খাস জোরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্যাগ সময়ের আগেই: শিক্ষক ফরহাদ আলীর বিরুদ্ধে অভিযোগ


আগস্ট ৭, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:   সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নে ২৬ নম্বর খাস জোরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ আলীর বিরুদ্ধে সময়ের আগেই বিদ্যালয় ত্যাগের অভিযোগ উঠেছে।সরজমিন গিয়ে দেখা যায় , আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি বিকেল ৩টার দিকে বিদ্যালয় ত্যাগ করেন, যেখানে সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলার নির্ধারিত সময় বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। শিক্ষক ফরহাদ আলীর এমন আচরণে শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করছেন অভিভাবকরা।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিকভাবে শিক্ষা পাচ্ছে না। একটি সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যদি সময় মেনে ক্লাস না করেন, তবে কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হবে এবং সরকারের উদ্দেশ্য ব্যাহত হবে।এ বিষয়ে কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”এমন ঘটনায় এলাকাবাসী ও অভিভাবক মহল শিক্ষক ফরহাদ আলীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।