ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক রাসেলের পাশে দাড়ালেন ইতালি প্রবাসী জাহাঙ্গীর আলম চমক


আগস্ট ২৩, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাসিন্দা ক্যান্সারে আক্রান্ত তরুণ লেখক ও সাংবাদিক শেখ রাসেল ফখরুদ্দীন’র পাশে দাড়িয়েছেন ইতালীতে অবস্থানরত মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের বাসিন্দা সাবেক সাংবাদিক জাহাঙ্গীর আলম চমক। তিনি নিজেও দীর্ঘদিন সিরাজদিখান উপজেলায় সাংবাদিকতা করেছিলেন।

এক বছর পূর্বে তিনি ইতালিতে পাড়ি জমান।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন পত্র পত্রিকায় সাংবাদিক ও সংগঠক শেখ রাসেল ফখরুদ্দীন’র ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর দেখতে পান। খবরে শেখ রাসেল অর্থাভাবে তার চিকিৎসার খরচ যোগাতে না পেরে অসহায় জীবন যাপন করছেন জানতে পেরে ইতালী থেকে সাংবাদিক জাহাঙ্গীর আলম চমক শেখ রাসেলের সার্বিক খোঁজ খবর নেন এবং পঁচিশ হাজার টাকা মানবিক সহায়তা পাঠান।

চমক জানান, আমি নিজেও একজন সংবাদকর্মী ছিলাম বর্তমানে আমার আরেক সহকর্মী রাসেল অসুস্থ তাঁর এই বিপদে আমি পাশে দাড়াতে পেরে গর্বিত৷ আমি আশা রাখবো সবাই রাসেলের পাশে দাড়ালে রাসেল সুস্থ হয়ে ওঠবে।ক্যান্সার আক্রান্ত রাসেল আবেগাপ্লুত হয়ে পরেন এবং তিনি সহকর্মী চমকসহ যারা তার পাশে দাড়িয়েছেন তিনি তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে তিনি সবার কাছে দোয়া ও সার্বিক ভাবে সাহায্য সহযোগিতা কামনা করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।