ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‌্যালি


আগস্ট ৬, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ র‌্যালিতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

দলীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে বিজয় র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে রথখলা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে হাতে ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা এবং স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। মিছিলে বিএনপির নেতাকর্মীরা ‘গণঅভ্যুত্থনের বিজয় আমাদের’, ‘ফ্যাসিবাদ হটাও, গণতন্ত্র আনো’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

র‌্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রুহুল হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা। তারা দাবি করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও ত্বরান্বিত হবে।এ সময় বক্তারা আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ শহরের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।