ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে জুলাই অভ্যুত্থানের শহীদ সোহেল রানার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ


আগস্ট ৫, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জ, ৫ আগস্ট – জুলাই অভ্যুত্থানে শহীদ সোহেল রানার কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। আজ সকালে সদর উপজেলার দানাপাটলী ইউনিয়নের মহিষেরবের গ্রামে শহীদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পরিচালনা করেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।

জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত এ কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন লোকমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, সদর কর্মপরিষদ সদস্য আবুল খায়ের, ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

কবর জিয়ারত শেষে জামায়াত নেতৃবৃন্দ শহীদ সোহেল রানার বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের খোঁজখবর নেন। এ সময় জেলা আমীর অধ্যাপক রমজান আলী শহীদ পরিবারের প্রতি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।