ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

কাজিপুরে বাড়ির সীমানা বিরোধে হামলা: ইউপি সদস্য দম্পতিসহ আহত


আগস্ট ১৬, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:   কাজিপুরে বাড়ির সীমানা নিয়ে বিরুধের জেরে বাড়িঘরে হামলাচালিয়ে ভাংচুর সহ মহিলা সহ ২ জন কে আহত করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত ১২ আগস্ট কাজিপুর থানার গান্দাইল ইউনিয়নের চকদামপুর গ্রামে সকাল ৯ টায়। এ ঘটনায় ওই দিনই চকদাপুর গ্রামের ইনসান আলী বাদী হয়ে ৬ জন কে অভিযুক্ত করে এজাহার দায়ের করেছেন। থানায় দেওয়া এজাহারে তিনি উল্লেখ করেন তাদের বাড়ির সীমানা নিয়ে একটি বাটোয়ারা মামলা থাকা সত্ত্বেও ঘটনার দিন চকদাম পুর গ্রামের মৃতচান্দুল্লাহ পুত্র সাইদুল ইসলামগংরা অবৈধভাবে ইট দিয়ে সীমানা প্রাচীর টপকিয়ে ঘর নির্মাণ কাজ করতে থাকে। এ সময় বাদীর লোকজন বাটোয়ারা মামলা এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঘর নির্মাণ কাজে বাধা দিলেবিবাদী পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাদীর লোকজনের উপর হামলা চালায়। তাদের এলোপাথাড়ি কোপে এবং মারপিটে বাদীর পিতা ইউপি সদস্য আমিনুল ইসলাম ও তার স্ত্রী আনজুয়ারা খাতুন প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মারাত্মক আহত হয়।উভয় এখন সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সরে জমিনে গিয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসা বাদে এ ঘটনার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে কাজিপুর থানা অফিসার ইনচার্জ নূরে আলম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।