ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা ও রেলি অনুষ্ঠিত


আগস্ট ১৯, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:    সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিলো “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি।” সাতদিন ব্যাপী উৎসবের উদ্বোধন উপলক্ষে সোমবার বেলা সাড়ে এগারটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। অন্যদের মধ্যে অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আওয়াল বক্তব্য রাখেন। আলোচনা সভার পূর্বে একটি রেলী বের হয়। এরপর কাজিপুর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।