ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে-টুকু


আগস্ট ৯, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

সাভার ও ধামরাই প্রতিনিধি:   কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশিল করছে বলে মন্তব্য করেছেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।এসময় তিনি বলেন, সবাইকে সজাগ থেকে যারা ফ্যাসিবাদ বিরোধী অন্দোলন সংগ্রাম করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল শক্তিকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।শনিবার (০৯ আগস্ট) বেলা ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুরে ইসলামী দার্শনিক অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ (রহ.)-এর ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

সুলতান সালাউদ্দিন টুকু এসময় বলেন, দেশের বিরুদ্ধে কেউ যাতে যড়যন্ত্র করতে না পারে, গণতন্ত্র বাধাগ্রাস্ত করতে না পারে, সবাইকে সজাগ থাকতে হবে। ইতিমধ্যে অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। বিএনপি সেটাকে স্বাগত জানিয়েছে। আগামীর বাংলাদেশ জনগণের বাংলাদেশ হবে। জনগণের কল্যাণ মুলক সরকার গঠিত হবে এবং জনগণ তার সরকার বেঁচে নিবে।তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও নির্বাচন মুখি দল। জনগণের রায়ের ক্ষেত্রে সবসময় বিএনপি বলেছে, বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক। জনগণ তাদের পছন্দ মত সরকার বেঁচে নেবে।

এসময় সাবেক প্রতিরক্ষা সচিব ও আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান আবু মো: মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের শিক্ষা নীতি ও গবেষণা উপদেষ্টা ড. মাহদী আমিন,মেজর জেনারেল আব্দুল্লাহ আল-মামুন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডলসহ আরো অনেকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।