

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কটিয়াদী উপজেলা শাখা।
শনিবার (০৯আগস্ট) সকাল ১০ টায় উপজেলার সরকারি কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।উপজেলা শিবিরের সভাপতি সিয়াম হোসেন সভাপতিত্বে ও সেক্রেটারী সারোয়ার হোসেন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,
দাওয়াহ ও পরিকল্পনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অনার্স, মাস্টার্স ফাস্ট ক্লাস, আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ প্রাপ্ত আরিফুল ইসলাম, ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা সভাপতি হাসান আল মামুন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী- পাকুন্দিয়া আসনের জামায়াতের প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাহমুদুল হাসান, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল প্রমোখ ব্যক্তিবর্গ।এসময় ১৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট, বই কলমসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭