ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় সাব-রেজিষ্ট্রার খায়রুলের অপসারণের দাবীতে আবারও মানববন্ধন ও বিক্ষোভ


আগস্ট ৭, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাভার ও ধামরাই প্রতিনিধি:    সাভারের আশুলিয়ায় নানা দুর্ণীতি-অনিয়ম ও ঘুষ বানিজ্যের অভিযোগে আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেলের অপসারণের দাবীতে মাথায় সাদা কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও সাধারণ জনতা। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে কলম বিরতি সহ নানা কর্মসূচি পালন করলেও সাব-রেজিষ্ট্রার এখনো অপসারণ হয়নি বলে অভিযোগ করেন তারা।বৃহস্পতিবার (৭আগস্ট) সিএন্ডবি-আশুলিয়া সড়কের আশুলিয়া সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাব-রেজিষ্ট্রারের দুর্ণীতি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে এর আগেও কয়েকবার বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। কলম বিরতি রয়েছে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। বিভিন্ন দপ্তরে স্মারক লিপিও প্রদান করা হয়েছে। কিন্তু তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন। শিগগিরই যেন তার অপসারণ হয় এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কমনা করেন তারা।

আশুলিয়া সাব-রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক মো: আলমগীর হোসেনের নেতৃত্বে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন, যুগ্ম-আহবায়ক মো: ইমাম হোসেন, আহবায়ক সদস্য মো: আনোয়ার হোসেন জসিম, সাবেক সহ-সভাপতি মো: মোতালেব হোসেন, সাবেক কার্যকরী সদস্য মো: দিলবর হোসেন ও মোল্লা মো: হযরত আলী সহ আরও অনেকে।এবিষয়ে মুঠোফোনে আশুলিয়া সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং কারও কথায় পদত্যাগ করবেন না বলে জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।