আশুলিয় প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ফারুকনগর ইসমাইল বেপারী উচ্চ বিদ্যালয়ের দ্বি-বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বিকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ফারুকনগর ইসমাইল বেপারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা:দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
ইসমাইল বেপারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব,ঢাকা জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক শরীফুল আলম,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

