ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে মাধবপুর সীমান্তে ব্যবসায়ী আটক


আগস্ট ১০, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় প্রবাল বণিক (৪৪) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।‎রোববার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দেবনগর এলাকায় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা ভারতীয় মালামালসহ তাকে আটক করে। আটককৃত প্রবাল বণিক হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকার মৃত হরিদাস বণিকের ছেলে।
‎‎বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে ২ হাজার ৪০০ ভারতীয় রুপি, ৩ হাজার ২০০ বাংলাদেশি টাকা, একটি কষ্টিপাথর, বিভিন্ন রঙের ১৪৫টি আংটির পাথর এবং একটি ছোট ওয়েট মেশিন জব্দ করা হয়।
‎‎২৫ বিজিবি ব্যাটালিয়নের ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আবু সিদ্দিক বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় আমাদের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।