ভোরের খবর ডেস্ক: ১৩টি রাজনৈতিক দল এবং একটি জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার বেলা ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু , নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের ড. আহমদ আবদুল কাদের এ বৈঠকে অংশ নিয়েছেন।
এ ছাড়াও সিপিবির রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশীদ ফিরোজ, গণফোরামের ডা. মিজানুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির তানিয়া রব এবং ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম বৈঠকে যোগ দিয়েছেন।এর আগে গতকাল মঙ্গলবার রাতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪