ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

হাসপাতালে ভর্তি জামায়াত আমির, করাবেন বাইপাস সার্জারি


জুলাই ৩১, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   বাইপাস সার্জারির জন্য এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া অ্যাডমিন পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে বলা হয়েছে, জামায়াত আমিরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি ডা. শফিকুর রহমানের আশু রোগমুক্তি কামনা করেন।সেখানে আরও বলা হয়, এ জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন। আমিন।

ফেসবুক পোস্টে জামায়াত আমিরের হাসপাতালে ভর্তির খবর উল্লেখ থাকলেও তিনি কোন হাসপাতালে ভর্তি এবং তার বাইপাস সার্জারি কবে হবে তা জানানো হয়নি।এর আগে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরে তার ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে গত মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয়।চিকিৎসকরা তার হার্টে তিনটি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন।বিশেষজ্ঞদের মতে, তার এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।