

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ শহরের বে হাল দশায় পরিনিত গুরুত্বপূর্ণ সড়ক গুলো টেকশই সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শনিবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাব ফটকে এ সামাজিক সংগঠন দুর্জয় তারুণ্যের ব্যানারে ঘন্টাব্যাপি এমানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় জেলার বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবী, ছাত্র-জনতা।
মানবন্ধনকারীরা জানান, বেহাল দশায় থাকা সদরের 'পেট্টোলপাম্প থেকে মানিকপুর দশতলা ও মানিকপুর দশতলার সামনে থেকে কাটাখালি পর্যন্ত রাস্তা দীর্ঘস্থায়ী মেরামত, গ্যাস লিকেজ পাকাপাকি বন্ধ করতে হবে।
একই সাথে তারা টেকসই সরকারের জন্য বাজেটে টেন্ডারবাজি দমনের উদ্যোগের দাবি জানান। দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে আরো কর্মসূচির ঘোষণার ঘোষণা দেন বক্তরা।
দুর্জয় তারুণ্যের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ রুইয়ামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিডি ক্লিন মুন্সীগঞ্জ উপ-সমন্বয়ক লজিস্টিকস রিফাত হোসাইন, দুর্জয় তারুণ্যের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম রহমান বৃন্ত, জীবন জীবনের জন্য ফাউন্ডেশন সাধারন সম্পাদক তামিম, ইউনাইটেড যুব ফোরামের সভাপতি সাইফুল বিন বাড়ি, মুন্সিগঞ্জ মানব সেবা ফাউন্ডেশনের সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস জুঁই প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭