ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

বেড়ায় নদী ভাঙন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মাঝে ২০ বাণ্ডিল টিন ৬০ হাজার টাকা বিতরন।


জুলাই ২২, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি:   দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় বেড়া ত্রাণ ও পূঃনবাসন বিভাগর উদ্যোগে অগ্নিকান্ডে, প্রাকৃতিকবিপর্যয় ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা চত্বরে নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার চেক প্রদান করেন।
জানা যায়, বেড়া উপজেলার জয়নগর গ্রামের নার্গিস, বেড়া পৌর এলাকার বাঙ্গাবাড়ি গ্রামের মোঃ সাদ্দাম হোসেন, হাতিগাড়া গ্রামের ফুলমালা খাতুন, সান্যালপাড়া গ্রামের মানোয়ারা খাতুন, জগ্গনাথপুর গ্রামের সন্তোষ সুত্রধর, রাকসা গ্রামের আছিয়া খাতুন, চরপাড়া খানপুরার আব্দুর রহমান, তেঘড়ির ছাচ্চু মোল্লা, ছোট চায়নার মঞ্জেলা খাতুন ও রাকিব আলী এদের প্রত্যেককে দুই বাণ্ডিল ঢেউটিন ও ঘর তোলার খরচ বাবদ ছয় হাজার টাকার চেক প্রদান করা হয।
এ সময উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা ত্রাণ ও পূনঃবাসন কর্মকর্তা মোঃ তহিদ উজ জ্জামান তা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোত্তালিব সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মানোয়ার হোসেন, বেড়া প্রেসক্লব সভাপতি মোঃ শফিউল আযম আলতু, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মানিক হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আতিকুর প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।