ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

বৃষ্টি উপেক্ষা করে অধ্যাপক রমজান আলীর নির্বাচনী প্রচারণা


জুলাই ৯, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   টানা বৃষ্টিকে উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মো. রমজান আলী ছাতিরচর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ছাতিরচরে প্রচারণা চালানোর সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আপনারা যদি আমাকে ভোট দিয়ে এমপি হিসেবে নির্বাচিত করেন, আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব।

যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আপনাদের পাশে থেকেই কাজ করব। ঝড়, বৃষ্টি বা বন্যা—কোনো কিছুই আমাকে আপনাদের কাছ থেকে দূরে রাখতে পারবে না। তার প্রমাণ আজকের এই বৃষ্টির মধ্যেও আমি আপনাদের কাছে এসেছি।”তিনি আরও বলেন, “নিকলী-বাজিতপুরকে একটি সুন্দর ও মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, এই অঞ্চলের উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব সামছুল আলম সেলিম, নিকলী উপজেলা জামায়াতের আমির জনাব আবুল হোসেন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, সাবেক আমির মুতিউর রহমান মুতি, উপজেলা ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি হিমেল খান, ছাতিরচর ইউনিয়ন জামায়াতের সভাপতি হিরা মিয়া প্রমুখ।স্থানীয়দের মধ্যে বৃষ্টি উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় প্রার্থীর প্রতি একধরনের ইতিবাচক মনোভাব লক্ষ করা গেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।