ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের দিশারীর বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


জুলাই ৩১, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:   পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে—এমন বার্তা দিয়েই ঝিনাইদহের ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আয়োজন করে সামাজিক সংগঠন তারুণ্যের দিশারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু লক্ষণ প্রসাদ সাহা। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক পার্থ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ আব্দুল হান্নান, সুজন বিশ্বাস, জিয়া রহমান, দেবব্রত চক্রবর্তী, পারভেজ জদ্দার, রিতা চক্রবর্তী, মিনতি রানী, তৃষ্ণা রানী, এনামুল হক , রাজ্জাক ইসলাম, মাহাবুব আলম বাদল ইসলাম, সুবর্ণা সরকার, আফজাল বিশ্বাস, তাপস কুমার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে তারুণ্যের দিশারীর ফুলহরি শাখার সক্রিয় সদস্যরা হলেন সেজান নাবিল, নিরব, হোসেন, আশিক আহমেদ, নয়ন হোসেন। সংগঠনের কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন , সাধারণ সম্পাদক আকাশ আহমেদ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সিজান বিশ্বাস,ইমাম হোসাইন ,লিখন হোসেন ও সাংবাদিক লিটন হোসেন।
প্রধান শিক্ষক বাবু লক্ষণ প্রসাদ সাহা বলেন,
❝গাছ হলো জীবনের বন্ধু। একটি গাছ একটি শিশুর মতো—যত্ন করলে যেমন বড় হয়ে ছায়া দেয়, তেমনি পরিবেশকে শীতল রাখে। আমাদের প্রত্যেকের দায়িত্ব অন্তত একটি করে গাছ লাগানো।❞

শিক্ষক হান্নান স্যার বলেন,
❝বর্তমান সময়ে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে, এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বৃক্ষরোপণ। গাছ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। শিক্ষার্থীদের এখন থেকেই পরিবেশ সচেতন হতে হবে।❞

সহকারী প্রধান শিক্ষক পার্থ সরকার বলেন,
❝তারুণ্যের দিশারীর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। গাছ লাগানোর পাশাপাশি এগুলোর যত্ন নেওয়ার দায়িত্বও আমাদের নিতে হবে।❞

তারুণ্যের দিশারীর সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বলেন,
❝আমরা শুধু আজকে গাছ লাগিয়ে দায়িত্ব শেষ করছি না; প্রতিটি গাছকে লালন-পালন করার অঙ্গীকার করছি। তরুণরা পরিবেশ রক্ষার আন্দোলনে সবচেয়ে বড় শক্তি।❞

সভাপতি মিশুক হোসেন বলেন,
❝আমরা বিশ্বাস করি, তরুণ প্রজন্মকে নিয়ে সমাজে একটি সবুজ বিপ্লব ঘটানো সম্ভব। তারুণ্যের দিশারী শুধু কথা বলে না, কাজ করে দেখায়।❞

উপদেষ্টা খয়বার রহমান বলেন,
❝আজকের শিশু-কিশোররাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের হাতে গাছ তুলে দেওয়া মানেই একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়া।❞

সহ-সভাপতি আশরাফুল ইসলাম বলেন,
❝আমাদের প্রতিজ্ঞা—প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাবো এবং অন্যকেও উদ্বুদ্ধ করবো। এতে শুধু পরিবেশ নয়, মানুষের জীবনও রক্ষা পাবে।❞

সাংবাদিক লিটন হোসেন বলেন,
❝তারুণ্যের দিশারী সবসময় সমাজ ও শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা কিংবা সামাজিক সচেতনতা—এই ধরণের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।❞বক্তব্য শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে একাধিক চারা রোপণ করা হয়। স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ আয়োজনকে একটি সময়োপযোগী ও অনুকরণীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।