কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী ঘরানার লোকদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।ইতোমধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পদবঞ্চিত বিএনপি নেতারা উপজেলা আহবায়ক এড. মো. জালাল উদ্দীনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের সভাপতি-সম্পাদক করায় ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে ইউনিয়ন আহবায়ক খাইরুল ইসলাম বকুল জানান, যাচাই-বাছাই কমিটির সুপারিশেই কমিটি গঠিত হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তা পুনর্বিবেচনা করা হবে বলে জানান তিনি।উপজেলা বিএনপির আহবায়ক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪