ঝিনাইদহ প্রতিনিধি: কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ঝিনাইদহের গুরুত্বপূর্ণ শেখপাড়া বাজার এলাকায় চলছে রাস্তা মেরামতের কাজ। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেখানে নিম্নমানের সামগ্রী, কাঁচা কাদা-মাটি ও বালির মিশ্রণে কাজ করছে—যার ফলে এলাকার মানুষ ও যাতায়াতকারী যানবাহনের মাঝে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও দোকানিরা অভিযোগ করেছেন, সড়কের জন্য যে মানসম্পন্ন উপকরণ ব্যবহার করার কথা, তা মানা হচ্ছে না। পিচের পরিবর্তে মাটি ও বালির স্তর ছড়িয়ে কোনোভাবে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। পাশেই ইসলামি বিশ্ববিদয়ালয় হওয়াতে এই এলাকাটি প্রতিদিন হাজারো যাত্রী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং পণ্যবাহী ট্রাক চলাচলের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় রাস্তার টেকসইতা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪