

থানা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের নাটুয়ারপাড়া বাজারে বিএনপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৯ জুলাই দুপুর ১২টায় নাটুয়ারপাড়া ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নবায়ন ও ফরম বিতরণ উপলক্ষে আয়োজিত হয় এই আলোচনা সভা।বিএনপির ওয়ার্ড পর্যায়ে পুনর্গঠন ও সদস্য নবায়নের অংশ হিসেবে এ আয়োজন দলীয় তৎপরতা ও সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নেয়া এক কার্যক্রমের অংশ।
সভায় সভাপতিত্ব করেন নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আয়নাল হক মাস্টার।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রবিউল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক স্বপন চেয়ারম্যান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম বাবু উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাবলু সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জুয়েল রানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস.এম. শামীম রেজা রুবেল ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর মাহমুদ
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।অনুষ্ঠানে নাটুয়ারপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে প্রায় ১৫০ জন করে সদস্য ফরম পূরণ করেছেন, যা থেকে বোঝা যায় তৃণমূল পর্যায়ে দলটির শক্তিশালী সংগঠনিক কাঠামো গড়ে তোলার আগ্রহ ও উদ্যোগ।বক্তারা আগামী দিনে দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সংগঠিত ভূমিকা ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এই সদস্য নবায়ন কার্যক্রম শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি গণতান্ত্রিক চেতনা ও নেতৃত্ব তৈরির এক নতুন অধ্যায়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭