ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

দেশের ৬১টি ব্যাংককে ১২ গ্রুপে ভাগ করা হবে: গভর্নর


জুলাই ৭, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় দেশের ৬১টি ব্যাংককে ১২ গ্রুপে ভাগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।সোমবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ২০টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে। ২০২৬-এর জানুয়ারি থেকে ব্যাংক রিস্ক বেইসড সুপারভিশন শুরু হবে।

তিনি বলেন, আর্থিকভাবে রাজনৈতিক চাপ মোকাবিলায় রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে। রাজনৈতিক গুণগত পরিবর্তন প্রাতিষ্ঠানিক ঝুঁকি নজরদারি দিয়ে সম্ভব নয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।