কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ২৩ জুলাই ২০২৫, বুধবার বিকেলে কিশোরগঞ্জের বড়বাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর (হাতপাখা প্রতীক) মনোনীত কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি।গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়, সালাম-মুসাফাহা এবং দলীয় বার্তা তুলে ধরেন। ব্যবসায়ীরা তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন বিষয়ে বিভিন্ন অভিমত জানান।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি রুকন উদ্দিন, সেক্রেটারি সাদিকুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলার সেক্রেটারি জেনারেল মাজহারুল ইসলাম মাজহার, জেলা মুজাহিদ কমিটির দায়িত্বশীল কাঞ্চন ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি আহমাদুল্লাহ বিন ফরিদ, সাবেক সদস্য সচিব হাফিজুল ইসলাম হামিম, বর্তমান জেলা সভাপতি তানভীর আহমাদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া এবং শহর সভাপতি এনামুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

