ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার


জুলাই ১, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   দেশবাসীকে ঐক্য বজায় রেখে জুলাই-আগস্টের অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, বীরদের জীবনের বিনিময়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। জুলাই-আগস্টের গণহত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় জুলাই-আগষ্ট অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া বলেন, জুলাই-আগস্টে আহতদের চিকিৎসা ও সম্মানজনক পুনর্বাসন নিশ্চিত করতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। তিনি বলেন, আমাদের ঐক্য বজায় রাখতে হবে। শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।