ভোরের খবর ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটির পর আগামীকাল রোববার খুলছে সরকারি অফিস। ৫ জুন শুরু হয়েছিল এই ছুটি। ছুটির শেষ দিন আজ শনিবারও অনেক মানুষ গ্রাম থেকে কর্ম এলাকায় ফিরছেন। দেশে এখন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন প্রায় ১৫ লাখ।এবার প্রথমে ঘোষণা ছিল ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি হবে। পরে অন্তর্বর্তী সরকার এই ছুটি ১০ দিন করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫ জুন থেকে আজ শনিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়। অবশ্য ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখা হয়। প্রসঙ্গত, গত পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল ৯ দিন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪